Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপিএলে দল কিনতে চায় লংকা লিগের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৫:৩৯

প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা জিতেছে গল গ্যালান্টস। পর পর তিনবার এলপিএল শিরোপা জেতা জাফনা কিংসকে ফাইনালে হারিয়ে এবার প্রথমবারের মতো শিরোপা জিতেছে গল। এমন আনন্দের মধ্যে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কেনার ইচ্ছা প্রকাশ করল ফ্র্যাঞ্চাইজিটি।

গল গ্যালান্টসের মালিকপক্ষের একজন গণমাধ্যমকে জানিয়েছেন, বিবিপএলে দল কিনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে তাদের।

গল গ্যালান্টসের মালিকপক্ষের ওই সদস্য গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিপিএলে দল নেওয়া নিয়ে ভাবছি এবং আলোচনা করব। মাত্র এলপিএল শেষ হলো। আমরা বাংলাদেশের ব্যাপারে আলোচনা করব।’

বিজ্ঞাপন

‘আমি ভারতীয়, ভারত-পাকিস্তান ও বাংলাদেশে কত দর্শক হয় আমি জানি। বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। আশা করি আমরা বাংলাদেশেও থাকব। কারও নাম বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে’, যোগ করেন তিনি।

প্রথমবার এলপিএলে শিরোপা জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দারুণ এক অনুভূতি। এপ্রিলে যাত্রা শুরু, এরপর চার মাস কঠিন সময় ছিল। এরপর উত্থান-পতন ছিল। আমরা ঠিকভাবে পরিকল্পনা করেছি এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। প্লেয়ার ও সাপোর্টিং স্টাফরা এটা সম্ভব করেছে।’

এবারের এলপিএলে খেলেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। গল গ্যালান্টসে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দলটির হয়ে খেলার কথা ছিল লিটন দাসের। কিন্তু ইনজুরির কারণে লিটন শেষ পর্যন্ত যোগ দিতে পারেননি।

সোহানকে পেলেও সোহানকে নিয়ে আক্ষেপও রয়েছে গলের, ‘নুরুল হাসান সোহান গ্রেট। দুর্ভাগ্যবশত লিটনকে পাওয়া গেল না। তবে সোহান ছিল। সে সঠিক সময়ে জ্বলে উঠেছে। প্রয়োজনের সময় পারফর্ম করেছে। তবে লিটনকে অনেক মিস করেছি।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর