Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসির ৫ম দিনের আপিল শুনানিতে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২১:৫১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৩

– ফাইল ছবি : সারাবাংলা

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে মোট ১০০টি আপিল আবেদনের শুনানি শেষে ৭৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শুনানি শেষে, ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক মো: রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
‎
‎শুনানির ফলাফল একনজরে:
‎
‎মোট শুনানি: ১০০টি আবেদন
‎
‎মঞ্জুর (বৈধ ঘোষণা): ৭৩টি
‎
‎নামঞ্জুর (বাতিল): ১৭টি
‎
‎অপেক্ষমাণ: ১০টি
‎
‎এক প্রার্থীর প্রার্থিতা বাতিল: আজকের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের ক্ষেত্রে। উক্ত আসনের প্রার্থী মোছাঃ শেফালী বেগমের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়েরকৃত আপিল মঞ্জুর হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
‎
‎আগামীকালের কর্মসূচি: আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৮১ থেকে ৪৮০ নম্বর ক্রমিকের আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর