Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে অস্ত্রসহ বিএনপি নেতা মানিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:১৮

আনোয়ার হোসেন মানিক।

সিলেট: সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনীর একটি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানকারী দলটি।

মানিকের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার সময় সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায় সেনা সদস্যরা।

মানিককে আটকের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা মানিককে তার বাসা থেকে আটক করেছে। তাকে থানায় দেশীয় অস্ত্রসহ হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর