Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি নেতা আলী আজম বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এ সিদ্ধান্তের কথা জানান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী আজমকে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বহিষ্কৃত আলী আজমের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর