Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২০:৪৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৪৬

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলননের সময় ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে শিশু তাজুল ইসলাম (৫)।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম নছরনগর গ্রামের জামায়াত নেতা আমির আলীর নাতি ও বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলেও খোলা মাঠে খেলা করছিলেন শিশু তাজুল ইসলাম। বসত-ভিটা ভরাটের জন্য মাটি পরিবহন করছিলেন মন্তাজনগর গ্রামের মৃত মমশর আলী’র ছেলে আমিন (৪৫) এর মালিকানাধীন সোনালী ট্রাক্টর। এ সময় গাড়ির চালক শিশুটির উপর ট্রাক্টর তুলে দিলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, মাটি পরিবহনকালে ট্রাক্টর চালক মোবাইল ব্যবহার করছিলেন। এ সময় চালক শিশুটির উপরে গাড়ি তুলে দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তিনটি ট্রাক্টর ও একটি ফেলুটার আটক করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর