Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শূন্যরেখায় শেষ দেখা, কাঁটাতার ডিঙিয়ে মরদেহ দেখলেন ভারতীয় স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২৩:০২ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯

কাঁটাতার ডিঙিয়ে মরদেহ দেখলেন ভারতীয় স্বজনরা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এসে বাংলাদেশি এক নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তার ভারতীয় স্বজনরা। এসময় শূন্য লাইনে দাঁড়িয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে আপনজনের বিদায়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/১০-এস-এর কাছে শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর উপস্থিতিতে এই মানবিক আয়োজন সম্পন্ন হয়।

মরদেহটি শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের স্ত্রী রেজিয়া বেগমের (৭৫)। তিনি শনিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।

বিজ্ঞাপন

প্রয়াত রেজিয়া বেগমের মরদেহ একনজর দেখার জন্য ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী গ্রামের বাসিন্দা ও তার চাচাতো ভাই মো. সোবাহান বিএসএফের কাছে আবেদন করেন। আবেদনের পর বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে সীমান্তে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে মানবিক বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর