Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শবে বরাতে বাহারি রুটির পসরা [ছবি]

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২

বাংলাদেশে বছরজুড়ে চলতে থাকে নানা ধরনের উৎসব। আর উৎসবগুলোতে পুরান ঢাকা যেন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে জেগে ওঠে। সেই ধারাবাহিতকায় আজ পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এ উপলক্ষ্যে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী হালুয়া-রুটি বিক্রির ধুম পড়ে যায়। ইতিহাস বলছে, উনিশ শতকের শেষ দিকে ঢাকার নবাবদের হাত ধরেই শবে বরাতে হালুয়া ও মিষ্টি বিতরণের রীতি চালু হয়। মুঘল আমল থেকে চলে আসা এই সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে একটি সামাজিক উৎসবে রূপ নিয়েছে। শত বছরের সামাজিক রীতি ধরে রেখে এ বছরও অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কজুড়ে বাহারি রুটি ও হালুয়ার পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। এদিন দুপুরে রাজধানীর পুরান ঢাকাজুড়ে ফুল, মাছ, হাঁস, প্রজাপতি এমনকি কুমির আকৃতির নকশায় তৈরি ‘ফ্যান্সি’ রুটি বিক্রি হতে দেখা গেছে। সেইসঙ্গে বিক্রি হয়েছে বুট, সুজি, গাজর ও পেঁপের হালুয়া, সেমাই এবং বিভিন্ন ধরনের পিঠা। রাজধানীর পুরান ঢাকা ঘুরে বাহারি রকমের রুটি ও হালুয়ার ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর