সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পলাশীর মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তদের পোশাকে ও সাজসজ্জায় ফুটে ওঠে শ্রীকৃষ্ণের জীবনের নানা অধ্যায় ও পৌরাণিক কাহিনি। কেউ সেজেছিলেন শ্রীকৃষ্ণ, কেউ রাধা; ছিল রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, শ্রীকৃষ্ণের রথ, কংসের কারাগার, রাম-সীতা ও লব-কুশের নানা উপস্থাপনাও। বর্ণিল সাজ, বাদ্যযন্ত্র ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ঢাকেশ্বরী মন্দির ও পলাশী মোড় এলাকায় জড়ো হন ভক্তরা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি নানা রঙ ও চরিত্রের উপস্থাপনায় শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর। রাজধানীর পথে পথে ঘুরে জন্মাষ্টমীর বর্ণিল আয়োজনের এসব মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প / জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রায় কৃষ্ণের নানা লীলা
সারাবাংলা/এসএস