রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন বাসিন্দারা। দিনের পর দিন চুলায় গ্যাস না থাকায় বাধ্য হয়ে কেউ বাড়ির ছাদে, কেউ আবার রাস্তার পাশে মাটির চুলা জ্বালিয়ে রান্না করছেন। নাগরিক জীবনের এই ভোগান্তির মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।




