Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমিরের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪

জামায়াত আমিরের সঙ্গে আইআরআই প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিটিউটের (আইআরআই) একটি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেলে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দলের আমিরের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর