Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের পরিবর্তন ও বর্তমান প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনার পাশাপাশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে দুই দেশের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক থাকলেও এখন থেকে পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের নীতিতে জনগণের মধ্যকার সম্পর্কই হওয়া উচিত ভারত-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি।’

বিজ্ঞাপন

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ভারত সরকারও দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারে বিশেষভাবে আগ্রহী। জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বৈঠকে তিনি সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও পুনর্বাসন এবং উভয় দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতীয় হাইকমিশনার। তিনি দুই দেশের আইনপ্রণেতাদের পারস্পরিক সফর বাড়ানোর ওপর গুরুত্ব প্রদান করেন।

বৈঠকে ভারতীয় হাইকমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর