Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সাক্ষাৎ

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করে দেশের সকল স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে৷ এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন

বৈঠকে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়েও আলোচনা হয়।

এ সময় ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, দেশটির মোট ওষুধের ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেন তিনি।

পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও জনসম্পর্ক আরো জোরদারে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর