Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন ঘিরে রাজধানীতে বিজিবির ডগ স্কোয়াডে’র তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১

বিজিবির ডগ স্কোয়াডে’র তল্লাশি

ঢাকা: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে গাড়িতে তল্লাশি করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কে-৯ ডগ স্কোয়াড।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা ঘিরে রাজধানীতে বিজিবির কে-৯ ডগ স্কোয়াড ইউনিট রাত্রিকালীন তল্লাশি কার্যক্রম করছে।

এদিকে, ভোটগ্রহণের জন্য আজ বুধবার ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত- ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর সঙ্গে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর