Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধা-১ আসনে জামায়াতের মাজেদুর রহমান বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২০

খন্দকার মাজেদুর রহমান

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১ লাখ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার মাজেদুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক খন্দকার জিয়াউল ইসলাম জিয়া পেয়েছেন ৩৭ হাজার ৭১৮ ভোট।

তৃতীয় অবস্থানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট। বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় দুর্গ হারালো জাতীয় পার্টি (লাঙ্গল)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা ১২৩ কেন্দ্রেরপ্রাপ্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইফফাত জাহান তুলি। এ আসনে গণভোটে ‘না’ -এর চেয়ে এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর