Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় ভৈরব নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামের গাঙপাড়ার ভৈরব নদের কচুরিপানা সরিয়ে শিমুল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন কচুরিপানার ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মৃত শিমুল (৪০) একই উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

মৃত শিমুলের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার আত্মীয়-স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেননা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান। এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর