Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলী হোসেন। ছবি: সংগৃহীত

সিলেট: বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলী হোসেনকে (৩০) ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন।

গ্রেফতার আলী হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পৌর শাখার সভাপতি ছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।

ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

বিজ্ঞাপন

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার (১৮) রাত ১০টায় সারাবাংলাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে অবহিত করা হলে আমাদের একটি টিম দ্রুত ঢাকায় গিয়ে আসামিকে আজ বুধবার সন্ধ্যায় নিয়ে আসে।’

ওসি জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। গত ৪ আগস্ট বড়লেখা উপজেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে মামলা রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর