Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫

গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে নৌ-পুলিশ।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর কমলাপুর এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়িকে জানালে পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটির আনুমানিক বয়স প্রায় ৪০ বছর।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুর রহমান জানান, গড়াই নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর