Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ডোবা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৮

মরদেহ। প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ডোবা থেকে বোরকা পরা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার তালতলা মাগুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা গ্রামের বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী শরিফুল ইসলাম ভ্যানে বালু লোড দেওয়ার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে প্রস্রাব করতে যান। এ সময় তিনি পাশের ডোবায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।

আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ডোবায় বোরকা পরা অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিজ্ঞাপন

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রাও মরদেহটি দেখে তাকে শনাক্ত করতে পারেননি।

ওসি মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এখনো অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে খুব শিগগিরই পরিচয় শনাক্ত করতে পারব। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর