Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাহিদের আসনের ফল চ্যালেঞ্জে হাইকোর্টে বিএনপির কাইয়ুম

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১২:১৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:৩৩

ড. এম এ কাইয়ুম ও নাহিদ ইসলাম।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ওই আসনে বিজয়ী হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন আসনের ৩০ এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর