Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ২১:৪৫

পলাতক আসামি কামাল হোসেন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে একাধিক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কামাল হোসেন সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত সাওয়ার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একাধিক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন চান্দলী পাড়া বাজার এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর