Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০৯

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৬

চট্টগ্রাম: রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৫ হাজার ৬৮৫ পিস ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে এ গ্রেফতার ও জব্দ করা হয় বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩০৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় সাতজন, গ্রেফতারি পরোয়ানামূলে ১০১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া, মাদক মামলায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ৫৫ জন মাদক সেবনকারী। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১২ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে জব্দ মাদকের মধ্যে রয়েছে ১৫ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি। এ ঘটনায় ২৩টি মাদক মামলা হয়েছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

ঘরে পিঁপড়ার উপদ্রব? জানুন সমাধান
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪

বিএনপি নেতা আলী আজম বহিষ্কার
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫

ভেজালের ভয়ংকর ছোবল!
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর