Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪, অস্ত্র জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৬:২৮ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:৫৭

গ্রেফতার হওয়া ব্যক্তিরা।

কক্সবাজার: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন, ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)।

উদ্ধার অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে এবং তাদের দেখানো মতে একটি একনলা এলজি বন্দুক, একটি দোনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), দুটি গ্রিল বা তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা এবং একটি কাঠের বাটযুক্ত চাকু জব্দ করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মনির হোসেন বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর