Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জলঢাকায় ধানখেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৪:৫৬

ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ধানখেত থেকে মমিনুর রহমান (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মমিনুর উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

জানা যায়, ধানখেতে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর