Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক স্থানে ২ কলেজ ছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৫:৪৫ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:১৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে পৃথক স্থানে দুই কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন, রামপুরা বনশ্রী এলাকার লাইকা মিলিন (১৮) ও বসুন্ধরা আবাসিক এলাকার অনিপা নিন্দিয়া (২৫)।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রামপুরা বনশ্রীর ৭ নম্বর রোডের বাসার চতুর্থ তলায় জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁসি দেয় লাইকা মিলিন (১৮) নামে কলেজ ছাত্রী। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে লাইকা মিলিনের বাবা শাহাদাত হোসেন জানান, লাইকা মিলিন বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আজ সকাল সারে ৮টার দিকে ঘরের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁসি দেয়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, মৃত অনিপা নিন্দিয়ার ভাই আকিল ভূইয়া জানান, তাদের বাড়ি চাদপুর জেলার মতলব উত্তর থানার এখলাসপুর গ্রামে। বাবা আশফা ভুইয়া মালয়েশিয়া প্রবাসী। বর্তমানে নারায়ণগঞ্জে থাকেন। অনিপা লালমাটিয়া মহিলা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। দুই ভাই এক বোনের মধ্যে অনিপা সবার বড় ছিল।

তিনি আরও জানান, গতকাল সন্ধ্যার দিকে পুলিশের মাধ্যমে অনিপার মৃত্যুর সংবাদ পাই। এরপর ওই বাসায় গিয়ে অনিপার মরদেহ পাই। ঈদের ছুটি শেষ করে গত রোববার (২২ মার্চ) ঢাকায় আসে। গত দুইদিন আগে ফোন দিয়ে অসুস্থের কথা বলেছিল।

ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) রাহাতুল ইসলাম সৈকত সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শনিবার সন্ধ্যার দিকে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই শিক্ষার্থী নেশাগ্রস্থ ছিল। সে অ্যালকোহল পান করতো। তার রুমের মধ্যে অ্যালকোহলের খালি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অ্যালকোহল বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর