Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২৩:৫২

দিলারা হাফিজ। ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

মরদেহবাহী বিমান বাংলাদেশের বিজি ৫৮৫ ফ্লাইটটি রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশে অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা ও পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর