Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামের হাটহাজারীতে কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:৪৭

জুলি আকতার

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে জুলি আকতার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জুলি আকতার পৌরসভার ১নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ জানান, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গলায় ফাঁস দেওয়া এক কিশোরীর মরদেহ আনা হয়েছে- এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিহতের স্থায়ী ঠিকানা পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকায় হলেও তারা পরিবারসহ পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। এ ব্যাপারে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, জুলি আক্তার নামে ওই কিশোরী বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর