Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে পোশাকের দোকানের ২টি গুদাম পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২১:১১

সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের দৃশ্য।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে অগ্নিকান্ডে পোশাকের দোকানের দুইটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর শহরের সাবা স্কয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে হঠাৎ করে মার্কেটটির তৃতীয় তলায় একটি রুম থেকে ধোয়া উঠতে দেখে পাশের মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজ্ঞাপন

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিন জানান, প্রাথমিক অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এতে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর