Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুক্তি পেলেন ভোলায় গ্রেফতার জামায়াতের নারীকর্মী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৩:২৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৫:৫১

সাওদা সুমি।

ঢাকা: ফেসবুকে ভাইরাল ভোলায় গ্রেফতার হওয়া জামায়াতের নারীকর্মী সাওদা সুমি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন দলের আমির ‍ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে জামায়াত আমির এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

উল্লেখ্য, ভোলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল জামায়াত কর্মী সাওদা সুমিকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে কেন্দ্রীয় জামায়াত, মহিলা জামায়াতসহ বিভিন্ন পর্যায় থেকে তার মুক্তি দাবি জানানো হয়। সবশেষ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে আজ অফিস চলাকালীন সময়ের মধ্যে ওই নারীর মুক্তি দাবি করেন। এ সময় স্পিকার তার বক্তব্যের জবাবে বলেন, সংসদে এভাবে আল্টিমেটাম দেওয়া যায় না।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর