Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পালাল পাচারকারী, ২ লাখ ইয়াবা উদ্ধার বিজিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২০:৪৮

বিজিবির উদ্ধার করা ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় ইয়াবা উদ্ধারের এ ঘটনা ঘটে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় মাথায় একটি বস্তা বহন করে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তখন দূর থেকেই ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর