Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে টিনের চালা থেকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০০:৪১

বরিশাল: ‎ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঘর মেরামতের কাজ করার সময় টিনের চালা থেকে পড়ে সেন্টু হাওলাদার (৫৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
‎
‎শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি জোড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত সেন্টু হাওলাদার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মধ্য বাগড়ি মল্লিকবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
‎
‎স্থানীয়রা জানায়, লিটন হাওলাদারের পুরোনো কাঠের ঘর মেরামতের কাজ করছিলেন সেন্টু হাওলাদারসহ তিনজন শ্রমিক। কাজের একপর্যায়ে টিনের চালার ওপর থেকে পা ফসকে নিচে পড়ে যান সেন্টু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরক সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় জানাজা শেষে মধ্য বাগড়ি এলাকার পারিবারিক কবরস্থানে সেন্টু হাওলাদারকে দাফন করা হবে।
‎
‎রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর