Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোর গৃহবধূর হাতে শাশুড়ি খুন, বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১২:০১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:৪২

যশোর: যশোরে গৃহবধূর হাতে সকিনা বেগম (৬০) নামে এক নারী খুনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ মরিয়ম খাতুনকে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহতের নাম সকিনা বেগম শহরের বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

নিহতের ছেলে শহিদুল জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে তিনি দোকানে যাওয়ার আগে মায়ের খোঁজ করলে তার স্ত্রী মরিয়ম তাকে বলেন, তিনি বাইরে গেছেন।
রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে মরদেহ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।

বিজ্ঞাপন

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, শহরের বেজপাড়া থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত গৃহবধু মরিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মরিয়ম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন পুনরায় বকাবকি করায় ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেন। পরে মরদেহ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখেন এবং হত্যার অস্ত্রটি ঘরের ওয়্যারড্রবের ভেতরে লুকিয়ে রাখেন। পরে অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর