Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১২:৩৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:১২

ঢাকা: বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত স্কাউটস কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনার উদ্দেশে এই সাক্ষাতের আয়োজন করা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সভায় স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও সেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও স্কাউটদের বিভিন্ন সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেছেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর