Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে বাসচাপায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৭:১৭

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বাসচাপায় বেদেনা (৩০) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামীসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মো. রেজ্জাকের স্ত্রী।

দুর্ঘটনায় আহতরা হলেন— নিহতের স্বামী মো. রেজ্জাক (৪৫) এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির (৩০)।

জানা গেছে, মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানেরত চিকিৎসক বেলা ১১টা ৪০ মিনিটে বেদেনাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে নাসিরকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, নিহতের স্বামী রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর