Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে ডিজেল মজুতের দায়ে ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২০:৩৭

ডিজেল মজুতের ঘটনায় আটক দুই ব্যক্তি।

রংপুর: জোরালো তদারকির অংশ হিসেবে র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে রংপুর নগরীতে অবৈধভাবে মজুত রাখা ৬৩০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর নগরীর হাজীরহাট এলাকার অন্তর্গত পূর্বজলকরিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও লোকমান মিয়ার ছেলে শাহিন মিয়া। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুইটি বাসায় তল্লাশি চালিয়ে মোট ৬৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেলের বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত হানিফ ও শাহিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত ডিজেল সরকারি নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর