Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৬:৪০

মরদেহ। প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. ইউনুস আলী (৪৮)। তিনি বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মোস্তাব আলী।

পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানখেতের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে। নিহতের গলায় একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর