Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৮:৩১

গাইবান্ধা: জেলার সাঘাটায় ব্যালেন্ডার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

‎জ্যোতিষ চন্দ্র বর্মন মনা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে সুরেন্দ্র চন্দ্র বর্মন ঘুতুর ছেলে। জ্যোতিষ মথরপাড়া বটতলা বাজারে চা বিক্রি করতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে জ্যোতিষ চন্দ্র নিজ ঘরে ব্যালেন্ডার মেশিনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুতায়িত হন। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন জ্যোতিষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, জ্যোতিষ ওই চায়ের দোকান করেই পরিবারের ভরণ-পোষণ চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জ্যোতিষ। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

মৃত্যুর ‎বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর