Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ডিঙি নৌকা থেকে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২২:১৬

কক্সবাজার: জেলার টেকনাফের নাফ নদীতে একটি ডিঙি নৌকা থেকে প্রায় ৭৫ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় নৌকায় থাকা এক পাচারকারী পানিতে সাঁতার দিয়ে প্যারাবনে পালিয়ে যায়।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী খালের পাশে কোস্ট গার্ড সদস্যরা এ অভিযান চালায়।

টেকনাফ কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকা শনাক্ত করা হয়। পরে আভিযানিক দল নৌকাটিকে থামার সংকেত দিলে তাতে থাকা জেলে দ্রুত পানিতে লাফ দিয়ে সাঁতরে পাশের প্যারাবনে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইয়াবা ও নৌকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর