Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৬:৩৩

প্রতীকী ছবি।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে হাফসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ইমামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফসা ইমামগঞ্জ এলাকার বাসিন্দা মো. সুমনের মেয়ে। হাফসা এলাকার প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ান-এ পড়াশোনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে ডুবে যায় হাফসা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর