Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়েরবাজারে বিষপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ২১:২৪ | আপডেট: ২ মে ২০২৬ ১১:৪৩

ঢাকা: মোহাম্মাদপুর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সৌরভের বোন সানজিদা হালদার জানান, মোহাম্মাদপুর রায়ের বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। সৌরভ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে অনার্স শেষ বর্ষে পড়াশুনা করতো। সে ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের অমল হালদারের ছেলে।

তিনি আরও জানান, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের। আজ বিকেলে ওই মেয়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে ফোনে ঝগড়া হয় সৌরভের। এরপর বিষাক্ত কোনো দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পরে সে। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল সৌরভ- জানান তিনি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর