Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে রেখে কোয়ার্টারে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৬:১৭

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। মুখোশধারী তিন ডাকাত গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বেঁধে ফেলে।

এ সময় ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার গহনা, নগদ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বের হতে না পারে, সেজন্য তাদের দরজাও বাইরে থেকে আটকে দেওয়া হয়।

ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর