Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ২১:২১

শিশু মাইশা

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ ঘটনা ঘটেছে।

মাইশা উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শেখ পাড়ার মো. বাবুলের মেয়ে। ২ বোনের মধ্যে মাইশা বড়।

মাইশার চাচা মো. রাসেল জানান, বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তিনি গোসল করতে যাওয়ার সময় মাইশা সঙ্গে গিয়েছিল। গোসল শেষে বাড়িতে ফিরেও আসে। এরপর মাইশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ওই পুকুরে পাওয়া যায়। সম্ভবত মাইশা সকলের অগোচরে আবারও পুকুরে গিয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ফারজানা বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে মাইশা নামের এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। পরীক্ষা করে মৃত ওই শিশুকে ঘোষণা করা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর