Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ মে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ২৩:১৯ | আপডেট: ৬ মে ২০২৬ ০০:৪৪

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে তাদের সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এই তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারজিস আলম জানান, গত ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রপ্রার্থী দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত ও সামগ্রিক সমস্যার কারণে তারিখটি পেছানো হয়েছে। ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা সম্ভব হবে। এছাড়া চলতি মাসের মধ্যেই ৭টি সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ।

বিজ্ঞাপন

বর্তমানে এনসিপি ১১ দলীয় জোটে থেকে বিরোধীদল হিসেবে সংসদে ভূমিকা পালন করছে বলে জানান সারজিস। তিনি বলেন, জোটে থাকলেও এনসিপিকে এককভাবে ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে প্রতিটি স্থানীয় নির্বাচনে তারা নিজস্ব প্রার্থী ঘোষণা করবে। বিএনপি সরকার স্থানীয় নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি।

সারজিস আরও বলেন, সরকার জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক বসিয়েছে এবং উপজেলা পর্যায়ে বর্তমানে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই। পূর্বের ক্ষমতাসীনদের মতো বর্তমান সরকারও ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা করছে এবং উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড হিতে বিপরীত হবে ।

চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করার দাবি জানান সারজিস আলম।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর