Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২০:৪৭ | আপডেট: ৬ মে ২০২৬ ২২:৪০

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নাটোর: জেলার লালপুর উপজেলায় বজ্রপাতে আজিজ মণ্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত আজিজ মণ্ডল ওই গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মণ্ডল নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর