Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল জেলের, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১২:৪৩

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার মহিষাসুর হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রতন দাস (৩৫) নামের এক জেলের । এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন কলমাকান্দা উপজেলার নয়াপাড়া গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় জেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে চারজন জেলে একটি নৌকায় করে মহিষাসুর হাওড়ে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান। নৌকায় থাকা অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বজ্রপাতের তীব্র শব্দে আহতরা কানে কম শুনছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর