Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটে মাঠে কৃষিকাজ করা অবস্থায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার উত্তরচর এলাকায় এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জের মহিষপুড়া পুলিশ ফাঁড়ির এএসআই ঝন্টু ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার হোগলা পাশা ইউনিয়নের মহিষপুরার উত্তরচর এলাকায় আপন দুই ভাই মাঠে বীজ বপন করছিলেন। এ সময় বজ্রপাতে দুই ভাই মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতরা হলেন বিধান বাছাড় (৬২) ও মানিক বাছাড় (৪০)। নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও দুই ছেলে, এবং মানিক বছাড়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হচ্ছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর