Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৫:২৭

চলছে টিসিবির পণ্য বিতরণ।

রাজশাহী: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগরে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টা থেকে নগরীর বিভিন্ন স্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিতরণ করা হয়।

টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম বলেন, ‘প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা ও প্রতি কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হবে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাক থেকে ৬ হাজার গ্রাহক পণ্য কিনতে পারবে।’

এদিকে, টিসিবির পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বাজারের তুলনায় দাম কম হওয়ায় টিসিবির পণ্য কিনছেন তারা। তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় লাইনের অপেক্ষায় থাকতে গিয়ে বয়স্কদের অনেকেই অসুস্থও হয়ে পড়ছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর