Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২১:৫০

অভিযান চলাকালীন মুহূর্ত।

সাতক্ষীরা: জেলায় ভেজালবিরোধী অভিযানে দুইটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতায় ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১২ মে) দেবহাটা উপজেলায় উত্তর সখিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৬-এর সিপিসি-১-এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি দল উত্তর সখিপুরের শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন না থাকা এবং আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

একই সময় পার্শ্ববর্তী মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে একই ধরনের অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উভয় আইসক্রিম কারখানা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর