Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

চবি করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১৭:০৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে গভীর রাতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ১টার দিকে শাহ আমানত হলসংলগ্ন পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ওই শিক্ষার্থীর নাম খোবাইবুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী।

তার সহপাঠীরা জানায়, কয়েকদিন ধরে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন খোবাইবুল। শুক্রবার রাতে শারীরিক অস্বস্তি অনুভব করলে তিনি চা খেতে বের হন। ফেরার পথে হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে সড়কে অচেতন হয়ে পড়েন। পরে আশপাশে থাকা কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী তাকে শনাক্ত করে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘রাতে আমানত হল পুলিশ ফাঁড়ির কাছে এক শিক্ষার্থী অচেতন অবস্থায় পড়েছিল। তারপর প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমআর/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর