Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ০০:৪৮

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে জমিতে ধান কাটতে গিয়ে মো. মালেক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামে একটি ধানক্ষেতে বজ্রপাতে তিনি মারা যান।

মৃত কৃষক মো. মালেক ওই গ্রামের মৃত মহবুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট সততা ভাটা মালিক কামাল বাবু।

স্থানীয় সততা ভাটার মালিক কামাল বাবু জানান, বাড়ির পাশে বাবুপুর চালকিপাড়া মাঠে ধান কাটার পর সন্ধ্যার পরে পাকা ধান নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাবুপুর এলাকায় বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়েছেন তিনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর