Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে শ্মশানে মাটিচাপা দেওয়া কিশোরের মরদেহ উদ্ধার, মা আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১২:০৬

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ছয় দিন পর মফিজুর রহমান (১৫) নামে এক কিশোরের শ্মশানে মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাটিচাপা দেওয়া প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ স্থানীয় একটি বৌদ্ধ শ্মশান থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। নিহত মফিজুর রহমান পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবু মুছার ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা রুবি আকতারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) একই এলাকার আব্দুল জলিলের ছেলে মাহবুব আলম ওরফে মাকু আলম (৩৮) বিষপানে আত্মহত্যা করেন। পুলিশের ধারণা, এই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা এবং মাকু আলমের আত্মহত্যার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। এরই মধ্যে স্থানীয়রা শ্মশানের একস্থানে নতুন করে মাটি চাপা দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে পুলিশ সেখানে খনন চালিয়ে নিখোঁজ কিশোর মফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে। এলাকায় দীর্ঘ সময় ধরে চলা বিভিন্ন কানা-ঘুষা এবং নিখোঁজ ডায়েরির সূত্র ধরে পুলিশ এই অভিযানে নামে।

বিজ্ঞাপন

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, নিখোঁজ ডায়েরি ও আত্মহত্যার ঘটনার সূত্র ধরেই শ্মশান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহত কিশোরের মা রুবি আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর